1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোল্লাহাটে জাতীয় স্যানিটেশন মাস উদযাপনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

বাগেরহাট জেলার মোল্লাহাটে জাতীয় স্যানিটেশন মাস উদযাপনের উদ্বোধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৮৪০ বার

“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনামুক্ত জীবন গড়ি” প্রতিপদ্যকে সামনে রেখে মোল্লাহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াস ও জেজেএস ক্রেইন এর সহযোগিতায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় এক র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে হাত ধোয়ার মধ্যদিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস ।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, জেজেএস ক্রেইন প্রকল্প কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, জেজেএস’র উপজেলা সমন্বয়কারী নবো কুমার বিশ্বাস, ব্র্যাক ওয়াস প্রকল্পের মোঃ আঃ আল মামুন ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মোঃ ইদ্রিস আলী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net