1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটার তালিকা পুন:বিন্যাশ শুরু কেটে গেল মোংলা পৌরসভার নির্বাচনের জট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

ভোটার তালিকা পুন:বিন্যাশ শুরু কেটে গেল মোংলা পৌরসভার নির্বাচনের জট

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৮৬ বার

দীর্ঘদিন পরে মোংলা পৌরসভার নির্বাচনের জট খুলেছে। মোংলা পৌরসভার নির্বাচনের জন্য আর কোন বাঁধা নেই। স্থানীয় সরকার বিভাগের নিদের্শনা অনুযায়ী সীমানা পুনঃনির্ধারণের পর ভোটার তালিকা পুনঃবিন্যাস শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী মোংলা পৌর্ট পৌরসভার ওয়ার্ডের সীমানা পুনঃ নির্ধারণ করে উপজেলা প্রশাসন। ১৪ অক্টোবর সীমানা নির্ধারণ (ওয়ার্ড পুনঃগঠন)সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহন করতে বলেন। সেই অনুযায়ী ২১ অক্টোবর নির্বাচন কমিশন সচিবলয় ভোটার তালিকা পুনঃ বিন্যাসের জন্য নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মো. আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্য ভোটার তালিকা পুনঃবিন্যাস কমিটি করা হয়।কমিটির অপর দুই সদস্যরা হলেন, বুড়িরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃজ্ঞ রায় ও সহকারী শিক্ষক সুপ্রিয়া রায়।

ভোটার তালিকা পুনঃ বিন্যাস কমিটির প্রধান মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা ভোটার তালিকা পুনঃবিন্যাসের কাজ শুরু করেছি।প্রত্যেক ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা তার ভোটার এলাকা নির্ধারণ করছি। ভোটার এলাকা নির্ধারণের জন্য আমরা স্থানীয় সার্ভেয়ার, মৌজা ম্যাপ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তির সহযোগিতায় এ ভোটার এলাকা নির্ধারনণ করা হচ্ছে। আশা করি ১০ নভেম্বরের মধ্যে আমরা ভোটার তালিকা পুনঃবিন্যাসের কাজ শেষ করতে পারব।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. বেনজির আহম্মেদ বলেন, ভোটার তালিকা পুনঃবিন্যাস শেষে আমরা নির্বাচন কমিশনে পাঠাব।পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবলায়ের নির্দেশনা অনুযায়ী মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হবে।

সর্বশেষ ২০১১ সালের নির্বাচনে বিএনপি নেতা মোঃ জুলফিকর আলী মোংলা পোর্ট পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপরে পাঁচ বছর অতিক্রম হয়ে গেলেও সীমানা জটিলতা সংক্রান্ত বিভিন্ন মামলায় মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন বন্ধ ছিল। এই পৌরসভার নির্বাচনের দাবিতে বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচনের দাবি জানান। এই নিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধনও করে এলাকাবাসী। সর্বশেষ আদালতে মামলা নিস্পত্তি হওয়ার পরে মোংলা পোর্ট পৌরসভার ওয়ার্ডের সীমানা পুনঃবিন্যাসের নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net