1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবতার ডাক সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারকে টিউবওেয়েল প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

মানবতার ডাক সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারকে টিউবওেয়েল প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৫২ বার

চৌদ্দগ্রামের অন্যতম মানবিক সংগঠন “মানবতার ডাক সামাজিক সংগঠন” এর পক্ষ থেকে কনকাপৈত ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের কয়েকটি অসহায় পরিবারের বিশুদ্ধ পানির অভাব দূরিকরণে একটি টিউবওয়েল (নলকূপ) বসানোর কাজ সম্পন্ন হয়। গতকাল শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এ নলকূপটি সুবিধাভোগিদের মাঝে হস্তান্তর করা হয়। মানবতার ডাক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক কাজী মো: মহি উদ্দীন মুকুল এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: মাহবুব হক টিপু, অ্যাডভোকেট মহি উদ্দীন নসু, যুবলীগ নেতা মঞ্জুরুল আলম ভূঁইয়া নিপু, মো: শহীদুল ইসলাম শরীফ, প্রবাসী আব্দুল কুদ্দুস টিপু, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের অন্যতম সদস্য জিয়া উদ্দিন ভুঁইয়া শিপন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মেম্বার, মানবতার ডাক সামাজিক সংগঠনের সভাপতি মো: ইউসুফ মিয়াজী, সাধারণ সম্পাদক মো: রোকন উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: হাসান মজুমদার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানবতার ডাক সামাজিক সংগঠনের ব্যতিক্রমী এসব আয়োজনে যারা বিভিন্ন সময় অর্থ সহায়তা প্রদান করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও মানবতার সকল ভালো কাজের সাথে একাত্ত্বতা পোষণ করে এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক কাজী মো: মহি উদ্দীন মুকুল। জয় হোক মানবতার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net