1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক কাজের সম্মাননা স্বারক পেলেন রামু ব্লাড ডোনার্স সোসাইটি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মানবিক কাজের সম্মাননা স্বারক পেলেন রামু ব্লাড ডোনার্স সোসাইটি

প্রেস বিজ্ঞপ্তি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৭১ বার

মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্বারক পেলেন রামু উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রামু ব্লাড ডোনার্স সোসাইটি।

৩০ শে অক্টোবর শুক্রবার বিকাল ৪:৩০ মিনিটের সময় চটগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ৭ম বর্ষপূর্তি উদযাপন ও সারা বাংলা স্বেচ্ছাসেবী মিলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় রামু ব্লাড ডোনার’স সোসাইটি’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য রামু ব্লাড ডোনার্স সোসাইটি ২০১৯ সালের পহেলা জানুয়ারি রামুতে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আত্নপ্রকাশ করে।
জানা যায়, সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্বেচ্ছায় রক্তদান এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি,অসুস্থ গরিব অসহায় রোগীদের জন্য সহযোগিতা প্রদান,পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান,গরিব অসহায় শীতার্ত দের মাঝে শীত বস্ত্র বিতরণ, ঈদ উপহার, ইফতার বিতরণ, ছিন্নমূলের রাতের খাবার বিতরণ করা সহ নানা ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে । বর্তমানে উক্ত সংগঠনে রয়েছেন ৮০ জনেরও অধিক স্বেচ্ছাসেবক, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অসহায় মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্ত দিয়ে ও রক্তের ব্যবস্থা করে দেওয়া সহ নতুন নতুন রক্তদাতা তৈরী করার মাধ্যমে।
রামু ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষে সংগঠনের এডমিন রাশেদ কামাল ও সায়েদ জুয়েল সম্মাননা স্বারক গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net