1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌর কাউন্সিলর আজাদ হোসেনের জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

রাউজান পৌর কাউন্সিলর আজাদ হোসেনের জন্মদিনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

শাহাদাত হোসেন,রাউজানঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৫৩৯ বার

রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন এর ৪১ তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।সোমবার দুপুরে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এসব আয়োজন করা হয়।

এরপরে এনকে জাগরণ ক্লাবের ব্যবস্থাপনায় এতিম শিশুদের মাঝেও খাবার বিতরণ করা হয়েছে।রাতে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে কেকে কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,যুবলীগ নেতা ফরহাদ ইসলাম,আবু ছালেক,আকবর হোসেন, আসাদ হোসেন,রাউজান খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সাদিকুজ্জামান শফি,মোহাম্মদ ইলিয়াছ,ছাত্রলীগ নেতা সাজ্জাদ মাহমুদ,বেলাল হোসেন সিফাত,জমির উদ্দিন নেজাম প্রমুখ।দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল্লামা রশিদ আহম্মদ। পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় নেতা কর্মীরা ফুলের তোড়া দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।উল্লেখ,ওয়ার্ডের বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের কার্যালয়ে জন্মদিন উপলক্ষে পবিত্র খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাউন্সিলর আজাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net