1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে উদ্ধার হওয়া স্বর্ণেরবার নিয়ে বিপাকে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে উদ্ধার হওয়া স্বর্ণেরবার নিয়ে বিপাকে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৮৫ বার

মঈন উদ্দীন: রাজশাহীতে উদ্ধার হওয়া স্বর্ণেরবার ও মামলা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পুলিশ বলছে, একটি পক্ষ পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যেই পুলিশকে বির্তর্কের মুখে ঠেলে দিচ্ছে। এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের এক প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের কথামত স্বর্ণেরবারসহ আসামিদের ছেড়ে না দেয়ায় রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ এমন বিপাকে পড়েছেন বলে দাবি করছেন থানার এসআই আব্দুল মতিন। ঘটনার বর্ণনা দিয়ে এসআই মতিন সাংবাদিকদের জানান, তার নেতৃত্বে গত ১ অক্টোবর সন্ধায় নগরীর বর্ণালীর মোড় এলাকায় যাত্রীবাহী গ্রামীণ ট্রাভেলসে (যার নম্বর: ঢাকা মেট্রো ব-১৫-২২৫১) অভিযান চালানো হয়। পরে দুইটি স্বর্ণের বারসহ চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর (কুমারপাড়া), বর্তমান ঠিকানা- রাজশাহীর গোদাগাড়ী থানার দরগাকুশিরা এলাকার মৃত মহসিন আলীর ছেলে আজিজুল ইসলাম (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন হরিনগর তাঁতিপাড়া এলাকার আব্দুল মঙ্গুর ছেলে ফারুক হোসেন (৩২) নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া দুইটি স্বর্ণেরবারের বর্তমান বাজার মূল্য মোট ১৫ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।
অভিযানকালে তার সাথে থানার সেকেন্ড অফিসার এসআই শাহিন আকতার, মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার মোহাম্মদ আল-আমিন, এটিএসআই মিনহাজুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃত দুইজনের প্যান্টের ভেতরে (আন্ডার প্যান্টে) লুকানো অবস্থায় মোট দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। বাসে উদ্ধার অভিযানের শুরু থেকে শেষপর্যন্ত ভিডিও চিত্রও ধারণ করা হয়। একইসঙ্গে বাসের যাত্রী, বাস কর্তপক্ষসহ সকলের সামনে এই দুই স্বর্ণেও বার উদ্ধার করা হয়।
পরেরদিন সকাল থেকে দুপর পর্যন্ত প্রায় ১৫বার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যান ফোনে ফোন দিয়ে স্বর্ণেরবারসহ আসামীদের ছেড়ে দেয়ার জন্য বলেন। না ছাড়লে দেখে নেয়ার হুমকি দেন। তার হুমকিতে কর্নপাত না করে ১অক্টোবর কর ফাঁকি দিয়ে সোনা আনায়ন করায় মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করি।
এদিকে এই প্রতিবেদকের অনুসন্ধান ও আজিজুর ইসলাম (৪০) ও ফারুক হোসেন (৩২)কে আটক করা থেকে শুরু করে তাদের দুই জনের প্যান্টের ভেতরে (আন্ডার প্যান্টে) লুকানো অবস্থায় দুজনের কাছে দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা পর্যন্ত থানা পুলিশ ও গ্রামীন ট্রাভেলস কতৃপক্ষর সংরক্ষিত ভিডিওতে দেখা যায় একে একে আটক দুজনে তাদের প্যান্টের ভেতরে (আন্ডার প্যান্টে) লুকানো অবস্থায় একটি একটি করে দুজনে দুইটি স্বর্ণেরবার বের করে দিচ্ছেন পুলিশ সদস্যদের হাতে।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, স্বর্ণেরবারের মামলা নিয়ে বিপাকে রয়েছেন তিনি। এতো অফিসার, গ্রামীন ট্রাভেলস এর যাত্রীরা ও গ্রামীন ট্রাভেলস কর্তৃপক্ষের সামনে ভিডিও করে স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। অথচ এ নিয়ে একটি পক্ষ অযথা পুলিশকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, উদ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net