ঢাকা   ০৭:৪৮:১৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফের সদস্য আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেলার রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর কংজ্য মারমা (২৪) কে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার ভোর রাতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের বাটনাতলী ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোঃ ওয়ালী উল্লাহ্র নেতৃত্বে পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা সিন্ধু পাড়ায় সীমান্ত এলাকা থেকে আটক করে সেনা ও পুলিশের যৌথদল।

এসময় তার কাছ থেকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং চাঁদা আদায়ের রেজিস্টার বইসহ সাংগঠনিক নথিপত্র জব্দ করা হয়। কংজ্য মারমা ইউপিডিএফ (প্রসীত) গ্রুফের চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছে। সে রামগড় উপজেলার পাতাছড়া সিন্ধুপাড়ার মংলা মারমার ছেলে বলে জানা গেছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান বলেন অস্ত্রসহ কংজ্য মারমাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও চাদাঁবাজির মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি