1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে কুখ্যাত সন্ত্রাসী সোহেলের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন

লালমনিরহাটে কুখ্যাত সন্ত্রাসী সোহেলের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

মোঃলাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার

লালমনিরহাট জেলা ও সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমানকে হত্যার উদ্দেশ্য হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী সোহেলের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে লালমনিরহাট দলিল লেখক সমিতি।
লালমনিরহাট জেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধনে এ সময় সন্ত্রাসী ও মাদক কারবারী সোহেলকে ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ এস এম শফিকুল ইসলাম লিখন প্রমুখ।

বক্তারা বলেন, থানা পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে হামিদুর তার কর্মস্থল থেকে বাড়ী ফেরার সময় সোহেল তার বাড়ীর সামনে শফিক ফিলিং স্টেশনে মোটর সাইকেলের পেট্টল নেয়ার সময় সোহেল তার দলবল নিয়ে হামিদুলের উপর অস্ত্রে স্বস্ত্রে হামলা চালায় এবং নগদ টাকা ছিনতাই সহমোটর সাইকেল ভাঙচুর করে তার প্রাণনাশের হুমকি প্রদান করে এ সময় উপস্থিত লোকজনের সহযোগিতায় হামিদুর প্রাণে রক্ষা পায়। ওই সময় পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা সোহেলকে আটক না করায় ক্ষুব্ধ হয় সাধারণ মানুষজন। সোহেলকে আগামী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে দলিল লেখক সমিতি সারাদেশে অবরোধের ডাক দেয়ারও হুশিয়ারী দিয়েছেন।
এ ব্যাপরে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হামিদুর রহমান। তিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসাপাতালের ৬নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে মামলা রেকর্ড হয়েছে মর্মে জানান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম।
এদিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটেও মোঃ হামিদুর রহমান ভেন্ডার এর উপর হামরাকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net