ঢাকা   ০৬:৪০:২৯ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরের নকলায় এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নকলায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হলো ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর-২০২০’। ২১ অক্টোবর বুধবার পৌর শহরের গড়েরগাও মোড় হতে তারাকান্দা বাজার পর্যন্ত সড়ক সংস্কারের মাধ্যমে সংস্কার মাসের উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নকলা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল হক প্রমুখ ।
নকলা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ বলেন, নির্মাণ সামগ্রী, আধুনিক প্রযুক্তি এবং জবাবদিহিতা এবং সুপারভিশন নিশ্চিত করার কারনে সুফল পাওয়া যাচ্ছে। জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী অক্টোবর মাসকে গ্রামীন সড়ক সংস্কার মাস হিসেবে পালনের লক্ষ্যে আমরা এ উপজেলায় সংস্কার কাজ করবো। রাস্তা, সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণসহ যে কাজই হোক না কেন তা অবশ্যই মানসম্মত ও টেকসই হতে হবে।

তিনি আরো বলেন, শহরের সব সুযোগ-সুবিধা গ্রামগঞ্জে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার “আমার গ্রাম, আমার শহর” এর পরিকল্পনা প্রণয়ন করেছে। এটি বাস্তবায়িত হলে নগর এবং গ্রামের বৈষম্য দূর হবে। জাতির পিতার জন্মশত বার্ষিকী পালনের অংশ হিসেবে নকলা উপজেলায় অক্টোবর মাসকে সড়ক সংস্কার মাস হিসেবে পালন করছি। এ কাজ বাস্তবায়নের জন্য আমাদের ভ্রাম্যমান রক্ষনাবেক্ষন দল দ্বারা কার্যক্রম পরিচালিত হবে।
এসময় উপজেলা প্রকেীশলী কার্যালয়ের অফিস সহকারী আনিছুর রহমান, কার্যসহকারি আবুল কালাম আজাদ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি