1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের ষোলঘরে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শ্রীনগরের ষোলঘরে আলোচনা সভা

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২৫৮ বার

শ্রীনগর উপজেলার ষোলঘরে আগামী ইউনিয়ন
পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকালে চেয়ারম্যান
বাড়িতে ষোলঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসীকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা
সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা
আলহাজ মো. আজিজুল ইসলাম।

ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম রুনু’র সভাপতিত্বে
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মো. শাহাজালাল, এ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুল করিম, সামসুদ্দিন
আহমেদ, রকিবুল ইসলাম, কাজী গাজী মাসুদ, ইস্তিয়াক আহমেদ শাহিন, কাজী
কাবিরুল হক, স্বপন রায়, কাজী আশরাফ উদ্দিন, মোবারক হোসেন, ডাঃ আব্দুল
লতিফ হাওলাদার, ফয়েজুর রহমান বাবুল, মো. আলমগীর, সামসুল ইসলাম খোকন,
গবিন্দ্র রায়, জীবন কৃষ্ণ দাস, এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফরিদা
আক্তার চামেলী, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী, রফিকুল
ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনা সভায় বক্তারা আগামী ইউপি
নির্বাচনে বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আজিজুল ইসলামকে
পুনরায় চেয়ারম্যান হিসেবে পেতে সমর্থন জানান ও নির্বাচনে তাকে বিপুল
ভোটে নির্বাচিত করার লক্ষ্যে অঙ্গিকার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net