1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ তিনজনের ছবি বিকৃত করায়, সীতাকুণ্ডে ডিজিটাল আইনে মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ তিনজনের ছবি বিকৃত করায়, সীতাকুণ্ডে ডিজিটাল আইনে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৫০ বার

সীতাকুণ্ড প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মানহানীকর বিকৃত করে পোষ্ট দেয়ার অভিযোগে মো.সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্ত সাইফুল কুমিল্লা জেলার লাঙ্গল কোট থানার আনজিয়া পাড়া এলাকার নেজাম উদ্দিনের পুত্র । সে বর্তমানে পোর্টলিংক লজিস্টিক ডিপোতে ফজল হক মাঝির অধিনে দিনমজুর হিসাবে কাজ করেন। মামলার বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ হোসেন মোল্লা নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়,‘জেএস সাইফুল ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি থেকে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে তিনটি মানহানীকর ব্যঙ্গ চিত্র ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ ব্যাপারে মামলার বাদী ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন বলেন,আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বন্ধুপ্রতীম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সে জন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন,ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net