1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অর্থ আত্মসাৎ পরর্বতীতে মামলা ও হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

অর্থ আত্মসাৎ পরর্বতীতে মামলা ও হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৬৬ বার

ছেলেকে বিদেশে পাঠানোর নামে কৃষক বেলায়ত আলীর কাছ থেকে তিন লাখ বিশ হাজার টাকা আত্মসাৎ করে ওই টাকা না দিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের পর পুলিশী নির্যাতন ও হয়রানি করার অভিযোগ।

সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি-ঘর দখল পরিবারের ৪০ দিনের শিশুসহ সত্তর বছরের বদ্ধাকেও পিটিয়ে রক্তাক্ত করে।
গত এক সপ্তাহ ধরে তাদের ভয়ে এখন গ্রাম ছাড়া বৃদ্ধ বেলায়েত আলীর পরিবার।

আজ ১৪ অক্টোবর বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে সংবাদিক সম্মেলনে এমন নির্মম অত্যাচারের কথা বলতেই কান্নায় ভেঙ্গে পড়েন বৃদ্ধ বেলায়ত আলী।
তিনি রাঙ্গুনিয়া উপজেলার হাছনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

বেলায়েত আলী সাংবাদিক সম্মেলনে জানান, ২০১২ সালের মে মাসে স্থানীয় জানে আলমের স্ত্রী ছায়রা বেগম বেলায়ত আলীর পরিবারকে প্রলুব্ধ করে তার ছেলের শ্যালক রাসেল-কে দুবাই পাঠানোর বিষয়ে। ছায়রা বেগমকে সরল বিশ্বাসে বেলায়েত হোসেন মধ্যস্থতাকারী হিসেবে তিন দফায় তিন লাখ বিশ হাজার টাকা দেন আগষ্ট মাসে ভিসা আসবে বলেও জানায়।

ভিসা দিলে তা যাচাই করতে গেলে দেখা যায় এটি একটি ডুব্লিকেট ভিসা। আরো খবর নিয়ে জানতে পারেন, এই রকম ইতিপূর্বে ছায়রা বেগম এবং তার সঙ্গী ফরিদ উদ্দীন একইভাব প্রতারণা করেছে অনেকের সাথে।

পরে টাকা ফেরত চাইতে গিয়ে বেলায়েত আলীর পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ছায়রা বেগম হয়রানি করতে থাকে। বেলায়েত হোসেন দাবি করছেন, ছায়রা বেগমের প্রতারণার বিষয়ে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে মামলা না নিয়ে ফিরিয়ে দেয়।

গত ১১ অক্টোবর ছায়রা বেগম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদের নেতৃত্বে বসত ভিটায় হামলা করে বাড়ি-ঘর দখলে নেয়। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় ১০ বারেরও অধিক আইনী সহায়তার জন্য গেলে পুলিশ উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করবে বলে হুমকি দেয়।

তিনি বলেন, বর্তমানে ওই পাচারকারী ও সন্ত্রাসী চক্রের ভয়ে আমরা পরিবার পরিজন নিয়ে গ্রাম ছাড়া। মানবিক বিপর্যয়ের মধ্য দিন কাটছে আমাদের।
এ ব্যাপার তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বেলায়ত আলী।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, কোহিনূর আক্তার, মরিয়ম বেগম, হাছিনা আক্তার, মো: সুবল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net