1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য উন্নয়ন ঘটায়- রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য উন্নয়ন ঘটায়- রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী

__ আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫২১ বার

বাংলাদেশ আয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশরত্ন শেখ হাসিনা আপনাদের প্রতি সর্বদাই খেয়াল রাখেন। আওয়ামীলীগ সরকারে থাকলে জনগণ স্বাস্থ্য সেবা ও চিকিৎসার ব্যয়ভার সহজেই পায়। এ সরকার স্বাস্থ্যবান্ধব সরকার, জনগণকে সেবা দান করাই এ সরকারের মূল লক্ষ্য। আপনারা শুধু সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। আসছে শীতে করোনা প্রকোপ বাড়তে পারে। স্থাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় কাজ করেছে ও করছে। আ.লীগ সরকার ক্ষমতায় থাকলে অসহায় মানুষের কল্যাণ হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক, উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ’র নবনির্বাচিত চেয়ারম্যান বাবু স্বজন কুমার তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার,চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, আ.লীগ নেতা এমরুল করিম রাশেদ, আবুল কাশেম চিশতি, আসলাম খাঁন প্রমুখ। অনুষ্ঠানে মসজিদ মন্দির ও বৌদ্ধ বিহার উন্নয়নের জন্য অনুদানের চেক বিতরণ ও কৃষক গ্রুপের মাঝে সেচযন্ত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net