1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে সড়ক দুর্ঘটনায় ২ পর্যটক নিহত, আহত-১৫ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

ঈদগাঁহতে সড়ক দুর্ঘটনায় ২ পর্যটক নিহত, আহত-১৫

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৭৪ বার

ককসবাজার সদরের ঈদগাঁহতে সড়ক র্দুঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছ।

রবিবার ১১ অক্টোবর ভোর ৬ টার দিকে চট্টগ্রাম-ককসবাজার মহাসড়কের ঈদগাঁহ ইসলামাবাদ হাসেরিদঘী এলাকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, নীলাচল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪: ২৯৩৭) নামের ককসবাজারমুখী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে বর্নিত স্থানে মহাসড়কের পাশ্বর্স্থ বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছ। বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার আসছিল।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্রর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আহতদের অনেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নোয়াখালী চাটখীল কলেজ শিক্ষার্থী তারেক আজিজ জানান, নিলাচল পরিবহনের চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালাতে গিয়েই এ দূর্ঘটনাটি ঘটে।
আরেকজন যাত্রী বলছেন, দূরপাল্লার গাড়ীটি মাঝপথে কোন বিরতি না দেওয়ার কারনেও চালক রিল্যাক্সের সময় না পওয়ায় দূর্ঘটনাটি ঘটতে পারে।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিম সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও কমবেশী ১৫ জন আহত হয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net