1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে নৌকায় চড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ -২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম 

কক্সবাজারে নৌকায় চড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ -২

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ২৪৫ বার

কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হয়েছে।

তারা হলেন- শহরের নতুন বাহারছড়ার মোঃ ইউনুস (৩৫) ও মোঃ বেলাল (২২)।
এ সময় আব্দু শুক্কুর (৩২) নামের এক ব্যক্তি উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে।

সোমবার সকাল পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মোঃ ইউনুস, মোঃ বেলাল ও আব্দু শুক্কুর।
নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়।
১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।

স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।

ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পরেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখনো দুইজনের সন্ধান মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net