1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ‘অস্ত্র কেনাবেচার সময়’ আটক সাবেক জেলা ছাত্রলীগ সহসভাপতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে ‘অস্ত্র কেনাবেচার সময়’ আটক সাবেক জেলা ছাত্রলীগ সহসভাপতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৮১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদেশি রিভলবারসহ মো. ফখরুল আলম মুক্তার (৩৩) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। তাড়াইল বাজার এলাকা থেকে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান জানান, তাড়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র কেনাবেচা করার সময় হাতেনাতে মো. ফখরুল আলম মুক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী জানিয়েছেন, মুক্তার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

আটক মুক্তার তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান।

এ ছাড়া র‍্যাব জানায়, এর আগে ২০১৯ সালের ১৮ এপ্রিল রাতে ৪৭০টি ইয়াবাসহ মুক্তারকে আটক করেছিল র‍্যাব। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মুক্তার। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net