1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে তরুণীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

কিশোরগঞ্জে তরুণীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৫৬ বার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার সময় রাস্তা থেকে তুলে নিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। রোববার বিকেলে কটিয়াদী উপজেলার কামারকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের তরুণী রোববার দুপুরে সিএনজি অটোরিকশায় করে কিশোরগঞ্জ শহরে বোনের বাড়িতে যাচ্ছিলেন।

কিশোরগঞ্জ-কটিয়াদী সড়কের পুলেরঘাট বাজারে পৌঁছালে সিএনজির অন্য যাত্রীরা নেমে যায়। এ সময় সিএনজিতে থাকা একই গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম তরুণীকে মারপিট করে অন্য একটি সিএনজিতে তুলে নিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেন। পরে তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের পর সন্ধ্যায় তাকে সিএনজিতে করে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে নামিয়ে দেন। তরুণী বাড়িতে গিয়ে ঘটনা জানালে র‌্যাবের কাছে বিষয়টি জানান স্বজনরা।

ঘটনার পরপরই র‌্যাব-১৪ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করে কটিয়াদী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী বলেন, সোমবার তরুণী বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামি করে মামলা করেছেন। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net