1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ১০ জুয়াড়ি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ১০ জুয়াড়ি আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বার

কিশোরগঞ্জে জুয়ার আসরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১১ হাজার ৬শ’ টাকা ও তিন বান্ডিল তাস উদ্ধার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়ারকান্দা এলাকার তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশের খোলা মাঠে বসা জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

আটক ১০ জুয়াড়ি হচ্ছে, শুকুর আলী (২৫), মোঃ মান্নান (৩৫), মোঃ মাসুদ মিয়া (২০), মোঃ ওমর ফারুখ (৩৫), মোঃ আল-আমিন (২৮), মোঃ বাবু (৩৫), মোঃ লিটন (৪০), মোঃ আজিল উদ্দিন (২৮), মোঃ রঞ্জু মিয়া (৪২) ও মোঃ সুমন মিয়া (৩০)।

তাদের মধ্যে শুকুর আলী জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের আষাঢ়কান্দি গ্রামের আসেন মিয়ার ছেলে, মোঃ মান্নান একই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে, মোঃ মাসুদ মিয়া রায়খোলা গ্রামের বকুল মিয়ার ছেলে, মোঃ ওমর ফারুখ গৌরিপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে, মোঃ আল-আমিন একই গ্রামের মীর হোসেনের ছেলে, মোঃ বাবু মৃত বশির উদ্দিনের ছেলে, মো. লিটন মৃত আসেন মিয়ার ছেলে, মোঃ আজিল উদ্দিন মৃত তমিজ উদ্দিনের ছেলে, মোঃ রঞ্জু মিয়া মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং মোঃ সুমন মিয়া মৃত বুদু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটক জুয়াড়িরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net