1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলে দেয়ার দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

গাইবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলে দেয়ার দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার

স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলে দেয়াসহ মাসিক সম্মানী ভাতা প্রদানের দাবিতে বুধবার শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচীর আয়োজন করে। জেলার সাতটি উপজেলার সকল কিন্ডারগার্টেনের বিপুল শিক্ষক এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন ঐক্য পরিষদের জেলা সভাপতি আবেদ আলী সরকার, সহ-সভাপতি আবু রায়হান চাকলাদার, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অতিরিক্ত সম্পাদক আবু রুহেল মো. শফিউর রহমান, সংগঠনের সদর উপজেলা সভাপতি নাহিদ হোসেন খান শাহীন, মোস্তাফিজার রহমান, জুয়েল রানা মৃধা বাবু, বাদল মিয়া, মাজেদুর রহমান, শামসুজ্জোহা রাঙ্গা প্রামানিক, আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দুরে সরে যাচ্ছে। এতে তাদের মানসিক উৎসকর্ষ সাধন ব্যাহত হওয়ায় তারা নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। সর্বোপরি মানসম্মত লেখাপড়া থেকে বঞ্চিত এই সমস্ত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত গোটা শিক্ষা ব্যবস্থাকে রক্ষাকল্পে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া একান্ত অপরিহার্য। দেশে আজ সব ধরণের প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সমীচিন নয় বলেও তারা উল্লেখ করেন। এছাড়াও করোনা ভাইরাসের দীর্ঘ সময়টিতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের কোন প্রকার আর্থিক প্রণোদনা বা সাহায্য সহযোগিতা পায়নি। ফলে কিন্ডার গার্টেনের শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দুঃসর্ষ মানবেতর জীবন যাপন করছে। বক্তারা তাই দেশের শিক্ষার অস্তিত্ব রক্ষায় আগামী ১ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলে দেয়া এবং শিক্ষকদের মাসিক সম্মানী ভাতা প্রদানের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net