1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৫৫৩ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা যুবদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১২ ঘটিকার সময় গুইমারা উপজেলা যুবদল সভাপতি কাজী আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে বিএনপি কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা আবু জাফর ইকবাল স্বপন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগ কেন্দ্রীয় সংসদ মোশারফ হোসেন দীপ্তি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিনার, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল আজিম সুমন, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, গুইমারা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সালমান হোসেন, গুইমারা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম প্রমূখ।

এতে বক্তারা দেশব্যাপী ধর্ষণের ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে বলেন, রাজনৈতিক মদদপুষ্ট এবং সরকার দলের আশ্রয়ে সারাদেশে ধর্ষণের ঘটনা ঘটছে। এত কিছুর পরও জড়িতদের যথাযথ বিচার না হওয়ার ফলে অপরাধমুলক কর্মকাণ্ড আরো বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারে সে পরিবেশ দাবী করেন নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net