1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেওয়ানহাটে দোকান দখল ও ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ বিএনপি’র কথিত নেতা মহসীন’র বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

দেওয়ানহাটে দোকান দখল ও ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ বিএনপি’র কথিত নেতা মহসীন’র বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৩২ বার

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় বিএনপি’র এক হাইব্রিড নেতা মো.মহসিন কর্তৃক এক ব্যবসায়ীকে মারধর ও দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তার নিরাপত্তা ও দোকান ফেরত চেয়ে নগরীর ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৭৬৩) লিপিবদ্ধ করেছে।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেওয়ানহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ও হামলার শিকার ব্যবসায়ী জসিম উদ্দিন কর্তৃক দায়েরকৃত সাধারণ ডায়েরী থেকে জানা যায়, ব্যবসায়ী জসিম উদ্দিন তার মরহুম বড় ভাই আব্দুস সাত্তার সওদাগরের কাছ থেকে নগদ টাকার বিনিময়ে (সেলামী) ২০০৫ সালে দেওয়ানহাট মোড়ে দোকানটি ব্যবসার জন্য নেন। অনেকদিন নিজে ব্যবসা করার পর “মুম্বাই স্ইুটস“ নামক দোকানটি তিনি ভাড়া দেন। কিন্তু কথিত এ বিএনপি নেতা মহসীন নিজেকে দোকানের মালিক দাবী করে ভাড়াটিয়াকে ভাড়া দিতে নিষেধ করেন। ফলে গত ১বৎসর যাবৎ ভাড়াটিয়া ভাড়া না দিয়ে বিভিন্ন তালবাহানার আশ্রয় নেয়। অথচ মহসীন দোকানটি স্পষ্ট দলিলমূলে ২০০৩সালে সেলামিতে জসিম উদ্দিনের বড় ভাইয়ের নিকট হস্তান্তর করেন এবং জায়গার মালিক হিসেবে যে সম্মানী ভাড়া পাওয়ার কথা তা ২০২২ সালের জুন পর্যন্ত নিয়ে নেন।

হামলার শিকার ব্যবসায়ী জসিম উদ্দিনকে ভাড়া প্রাপ্তিতে বাধা ও নানারকম হুমকি ধামকির কারণে গত ১ অক্টোবরও ডবলমুরিং থানায় একটি জিডি (নং-৪২) দায়ের করেছিল। তখন জিডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো.হারুন অর রশিদের নিকট বার বার কথা দিয়েও দেখা না করে এড়িয়ে গেছেন এ মহসিন। বৈধ কোন কাগজপত্র না থাকায় তিনি থানায় আসতে অনীহা প্রকাশ করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী জসিম বিষয়টি আপোষ মিমাংসার মাধ্যমে সুরাহা করার জন্য একাধিকবার থানায় যোগাযোগ করেও কোন ধরণের সমাধান পাননি বলে জানান।

এদিকে রোববার জসিম উদ্দিন দোকানের ভাড়া আনতে গেলে মহসিন ১০/১২জন সন্ত্রাসীসহ সদলবলে এসে জসিম উদ্দিনের উপর অতর্কিত হামলা করে তাকে গুরুতর জখম করে। তাকে মারতে মারতে দোকান থেকে বের করে রাস্তায় ফেলে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আক্রান্ত ব্যবসায়ী জসিম চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা শেষে থানায় আবারও জিডি লিপিবদ্ধ করেন। হামলাকারী মহসিনসহ আরো ২জন এবং অজ্ঞাত ৮/১০জনকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরী (নং-১৭৬৩) দায়ের করেন।

এবিষয়ে জানতে চাইলে ডবলমুরিং থানার পরিদর্শক হারুন অর রশিদ বলেন, মহসিনকে একাধিকবার ডাকার পরও তিনি আসেন নাই। ওনার কাছে কোন বৈধ ডকুমেন্ট থাকলে তা নিয়ে আসতে বললেও তিনি আসেন নাই। গতকাল জসিমকে মারধর করেছে বলে শুনেছি। জিডির মূলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

হামলা ও জবরদখলের বিষয়ে জানার জন্য অভিযুক্ত মহসিনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

হামলার বিষয়ে জানতে চাইলে আক্রান্ত জসিম বলেন, আমি দোকানে গেছি ভাড়াটিয়ার সাথে কথা বলতে কিন্তু মহসিন এসে অতর্কিতভাবে আমার উপর হামলা করে। তার কাছে কোন বৈধ দলিলাদি নেই। তারপরও তিনি জোরপূর্বক দখল দোকানের পাঁয়তারা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net