1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন

বদরুল হক:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৪১ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভরাশঙ্খ খালে নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন কৃষি সচিব নাসিরুজ্জামান ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ড্যাম প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিএডিসির সদস্য পরিচালক ( ক্ষুদ্রসেচ) মোঃ আরিফ, বিএডিসির প্রধান প্রকৌশলী জিয়াউল হক ও লুৎফার রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ , জেলা পরিষদ সদস্য বেগম রেহানা ফেরদৌস, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুল ইসলাম আতিক , উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন, বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল সাকিল, বারশত ইউনিয়নের চেয়ারম্যান কাইয়ুম শাহ , আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব , দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ আনোয়ারা উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগের, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net