1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণের প্রতিবাদ ও নারী সুরক্ষা নিশ্চত করণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত

ধর্ষণের প্রতিবাদ ও নারী সুরক্ষা নিশ্চত করণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৯৮ বার

গোপালগঞ্জ প্রতিনিধি:
দেশ ব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও নারীদের সুরক্ষা নিশ্চিত করণের দাবীতে
মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা
সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় নারী নিরাপত্তা নিশ্চিত করুণ, আর কতকাল ঘরে থাকবি তোর বোন মরলে
শুনতে পাবি, এ্যাম আই নেক্সস্ট? রিয়েল ম্যান ডোন্ট রেফ এমন সব ধর্ষণ বিরোধী
প্লা-কার্ড প্রদর্শণ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থী পূজা কর্মকার,
সপ্তর্শী বিশ্বাস, হাজী লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী রিফাত তামান্না
মৌ, এম এইচ খান ডিগ্রি কলেজের শিক্ষার্থী জিনিয়াতুন রুবাইয়াসহ
আরো অনেকে।
বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজ
থেকে ধর্ষণকে নির্মূল করতে সরকারকে আরো কঠোর হতে হবে এবং ধর্ষকের
শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক ও নারী নির্যাতনকারী যেন রক্ষা না পায় তার
ব্যবস্থা সরকারকেই করতে হবে।
পরে শিক্ষার্থীরা গোপালগঞ্জ জেলার নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে জেলা
প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net