1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ: ৭০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ: ৭০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৮৩ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার পৌরসভাধীন কুর্শাবাদাগৈড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ের আয়োজনের সহযোগিতা করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় বর মিজানুর রহমানকে ৫০ হাজার, কন্যার পিতা সুরুজ্জামান ও ঘটক আবু বাক্কারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
৪অক্টোবর রোববার রাতে নকলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানাযায়, ঢাকার দক্ষিন খান এলাকার মৃত আ: রশিদের পুত্র মিজানুর রহমানের সাথে ঘটক আবু বাক্কারের মাধ্যমে বিয়ে ঠিক হয় নকলা উপজেলার কুর্শাবাদাগৈর এলাকার সুরুজ্জামানের কন্যা ও স্থানীয় একটি স্কুলের দশম শ্রেনির এক শিক্ষার্থীর সাথে। রোববার রাতে বর যাত্রী আসে বিয়ে করার জন্য। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদ কনের বাড়িতে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় বর,কন্যার পিতা ও ঘটককে মোট ৭০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস রিলিজের মাধ্যমে জানান, বাল্যবিয়ে একটি দন্ডনীয় অপরাধ। যারাই এ অপরাধের সাথে যুক্ত থাকবেন তাদের আইনের মাধ্যমে বিচার করা হবে। বাল্যবিয়ে রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net