ঢাকা   ০১:৫৬:২৩ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

শামীমুর রহমান, নাঙ্গলকোট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬৬তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিতা কেটে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কুমিল্লা জেলা এরিয়া ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে স্থানীয় পর্যায়ে বক্তব্য রাখেন—উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, পৌর মেয়র আবদুল মালেক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেক হোসেন ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন—অধ্যক্ষ নুরুল্লা মজুমদার, ব্যাংকের নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপনা পরিচালক আবু নাঈম, মৌরকা দরবার শরীফের পীর মাওলানা নেছার উদ্দান, ইউপি চেয়ারম্যানের আবু তাহের, শাহজাহান মজুমদার, জালাল আহাম্মদ ভূঁইয়া, আবুল খায়ের আবু, তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সংগঠন সম্পাদক মজিবুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, শেখ রাসেল ও ছোট আলম প্রমুখ।

নাঙ্গলকোট পৌর বাজারের হাজী আলী আকবর প্লাজার দ্বিতীয় তলায় ফিতা কেটে ইসলামী ব্যাংকের নাঙ্গলকোট শাখার উদ্বোধন করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি