1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে লাগামহীন সবজির বাজার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট

নাঙ্গলকোটে লাগামহীন সবজির বাজার

আব্দুল্লাহ আল রাকিব, নাঙ্গলকোট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৯৩ বার

কুমিল্লার নাঙ্গলকোটে পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শাক-সব্জির দামও। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমন উর্ধমুখী হওয়ায় প্রাত্যহিক বাজার করে পারিবারিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
শনি ও রবি দু’দিন পৌর এলাকার পৌর বাজার , হেসাখাল বাজার, আদ্রা বাজার , ঢালুয়া বাজার, টুয়া বাজারসহ উপজেলার পার্শ্ববর্তী বিভিন্ন বাজার ঘুরে শাক-সবজির চড়া দাম লক্ষ্য করা গেছে।

এ সব বাজারে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন। তবে বাজার ভেদে এমনকি দোকান ভেদেও শাক-সবজির দামে ভিন্নতা দেখা গেছে।
এ সব বাজারে পেয়াজ প্রতি কেজি ৯০-১০০ টাকা, কাঁচা মরিচ ৩০০ টাকা, ধনে পাতা ১৭০ থেকে ২০০ টাকা, শিম ১২০ থেকে ১৩০ টাকা, বেগুন ৮০ থেকে ৯০ টাকা, কাঁচা পেপে ৪০-৫০ টাকা, কচুর লতি ৫০-৬০ টাকা, গাজর ৬০ টাকা, মুলা ৫০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১১০ থেকে ১২০ টাকা, আলু ৪৫ টাকা এবং বরবটি ৭০থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া যেকোনো শাক প্রতি আটি ১০-১৫ টাকা, ডাটা ৩০ টাকা, লাউ মাঝারি ৮০ টাকা, কাচ কলা হালি ৪৫-৫০ টাকা, মিষ্টি কুমড়া ছোট ৩৫ টাকা, বড় ৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৬ টাকা এবং লেবু হালি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা বলছেন অতিবৃষ্টিতে এ বছর শাক-সব্জির ফলন ভাল হয়নি তাই পাইকারি বাজারে দাম বেশী। তাছাড়া যাতায়াত খরচ, খাজনা, পথে পথে অতিরিক্ত চাঁদা এবং অবিক্রিত কাঁচা মাল নষ্টের কারণে অতিরিক্ত দামে গণ্য বিক্রি করতে হচ্ছে।
নাঙ্গলকোট কাঁচা বাজারের নিয়মিত এক চাকুরিজীবি ক্রেতা বলেন গত কয়েক বছরের তুলনায় এ বছর সবজির দাম বেশি। নিয়মিত বাজার মনিটরিং না করলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। আমার মতো সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net