1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"নারীকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা: আটক-১ চিতলমারীতে" - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

“নারীকে পিটিয়ে দাঁত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা: আটক-১ চিতলমারীতে”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫০৭ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট :
বাগেরহাট জেলার, চিতলমারীতে এক নারীকে পিটিয়ে প্রতিপক্ষরা দাঁত ভেঙ্গে দিয়েছে। আহত ওই নারীকে স্থানীয়রা উদ্ধারের পর চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক আসামীকে আটক করেছেন।

পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাছের ঘেরকে কেন্দ্র করে উপজেলার শিবপুর গ্রামের সোনা মিয়া শেখের সাথে একই গ্রামের নুর মিয়া শেখ ও ফারুক শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রবিবার (৪ অক্টোবর) সকালে নুর মিয়া শেখ ও ফারুক শেখের লোকজন বিরোধীয় ওই ঘেরে মাছ ধরতে গেলে সোনা মিয়ার লোকজন বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় সোনা মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫৫) নাতি মোজাহিদ শেখ (১৮) ও শেখ সাদি (১৫) আহত হয়। এ সময় মারপিটে মিনারা বেগমের সামনের নিচের পাটির একটি দাঁত ভেঙ্গে যায়। এ ঘটনায় সোনা মিয়া শেখ বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহার নামিয় ৩নং আসামী ফারুক শেখকে (৫০) আটক করেছে।

এ ব্যাপারে নুর মিয়া শেখ জানান, হামলার সাথে তারা জড়িত নন। তবে সোনা মিয়ার সাথে জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে।

তবে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক জানান, নারীর উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফারুক শেখ নামের এক আসামীকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net