1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে

সফিকুল ইসলাম রিপন নরসিংদী ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৪২ বার

বাংলাদেশ পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অদ্য ১৭ অক্টোবর, ২০২০ খ্রি.শনিবার দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে নরসিংদী জেলায় ৮৬ টি বিটে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন। সমাবেশে পুলিশ কর্মকর্তাগণ মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net