1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ করে নগ্ন ছবি ধারণ,যুবলীগ নেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ করে নগ্ন ছবি ধারণ,যুবলীগ নেতা গ্রেফতার

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার

নোয়াখালীর চাটখিলে বসতঘরে ঢুকে জোর পূর্বক চাচিকে ধর্ষণের অভিযোগে এক ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুল রহমান শরীফ (৩২) আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (২৯) অভিযুক্ত শরীফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাটখিল থানায় মামলা দায়ের করেন। অপরদিকে, নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, আটক শরীফের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ ৮ মামলার রয়েছে। আটকৃৃত মজিবুল রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকন’র ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শরীফ তার দূর সম্পর্কের ভাসুরের ছেলে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে। মামলার আলোকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে দুপুর ৩টার দিকে নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, গৃহবধূ মামলায় উল্লেখ করেছেন ধর্ষণের সাথে ফোনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে শরীফ। শরীফকে আটক করলেও ওই ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ফোনটি উদ্ধারে তাকে নিয়ে অভিযান পরিচালনা করবে।
তদন্ত দুলাল মিয়া বলেন, আগামীকাল তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net