1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববনদ্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পটিয়ায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববনদ্ধন

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৫১ বার

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ও হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জিয়া উপর হমলার এবং বেধড়ক পিটুনি অভিযোগে মানববনদ্ধন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কর্মকর্তাবৃন্দরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ মানববন্ধনের আয়োজন করেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী কর্মকর্তাবৃন্দরা।

মৃত ঘোষণা করার অভিযোগ এনে ওই চিকিৎসককে পেটানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর দিকে সরকারি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জিয়া উদ্দিন মুহাম্মদ সাকিব জানিয়েছেন,(৯ সেপ্টেম্বর)সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার বরলিয়া গ্রাম থেকে পুকুর থেকে উদ্ধার হওয়া দেড় বছরের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তখন হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার হিসেবে জিয়া এবং ডিউটি ডাক্তার হিসেবে সূচিতা দেবী দায়িত্ব পালন করছিলেন। শিশুটিকে অক্সিজেন সাপোর্ট দিয়ে ইসিজি করানো হয়। দেখা যায়, শিশুটি আগেই মারা গেছে। মৃতদেহ হস্তান্তরের পর স্বজনরা বাড়িতে চলে যান।

পৌনে ১২টার দিকে তারা আবার শিশুটির মৃতদেহ নিয়ে হাসপাতালে আসেন। তাদের অভিযোগ, বাড়িতে নেওয়ার পর শিশুটি হাত-পা নাড়াচাড়া করেছে। হাসপাতালে ঢুকেই তারা প্রথমে ইমার্জেন্সি এটেনডেন্টকে চড়-থাপ্পড় দেয়। তখন ডিউটি ডক্টর আমাকে গিয়ে বিষয়টি জানান। আমি দ্রুত বের হয়ে শিশুটির বাবাকে আমার কক্ষে নিয়ে যায়। সেখানে ওনাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করি যে, হাত-পা নাড়ানোর বিষয়টি রাইগড় মোটিভ বা মৃত্যুর পর মাংসপেশির খিঁচুনি থেকে হতে পারে। বাস্তবে শিশুটি মৃত।’

তিনি আরো জানান, আমি যখন শিশুটির বাবাকে বোঝাচ্ছিলাম, উত্তেজিত হঠাৎ করে ৬-৭ জন লোক সেখানে ঢুকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আমার হাত থেকে নিয়ে ইসিজি রিপোর্ট ছিঁড়ে আমাকে মারধর শুরু করেন। তাদের হামলায় আমি পড়ে যাই। খবর পেয়ে পুলিশ এসে তাদের আমার কক্ষ থেকে বের করে নিয়ে যান। মারধরে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। আমি হাসপাতালেই চিকিৎসা নিয়েছি।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ জানান, ‘মামলার এজাহার জমা দিয়েছেন চিকিৎসক। এজাহারে দুই জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। তিনি বলেন, মৃতদেহে পেশির সংকোচন দেখে তারা শিশুটি বেঁচে আছে দাবি করে ডাক্তারের ওপর হামলা করে। মৃত্যু পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে পেশির সংকোচন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এরপরও চিকিৎসককে দায়ী করে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কাম্য নয়। এতে চিকিৎসকদের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net