1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২২৯ বার

মোতাহার হোসেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) জেলায় যোগদান করলে পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বারসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

মোতাহার ২৮ তম বিসিএস এর একজন সদস্য। বগুড়ায় যোগদানের পূর্বে তিনি র‍্যাব হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন। এর আগে তিনি র‍্যাব-৬ খুলনা, র‍্যাব-১৩ রংপুর ও গাইবান্ধায় কর্মরত ছিলেন।

এএসপি হিসেবে চাকরির শুরুতে তিনি রাজশাহী, সিনিয়র এএসপি ও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি সিরাজগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।

মোতাহার হোসেন কর্মজীবনের শুরুতে নওগাঁর মান্দায় ইংরেজি বিষয়ে অধ্যাপনা করেছেন স্নাতকোত্তর স্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর চাঁপাইনবাবগঞ্জের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয়ে শিক্ষকতা করেছেন। সেখান থেকে তিনি চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।

দুই পুত্র সন্তানের জনক মোতাহার হোসেনের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নেেে গোপালপুর গ্রামে । তার উচ্চ শিক্ষিত বাবা মরহুম আফাজ উদ্দিন ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক।

নওগাঁ জিলা স্কুল ও রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র মোতাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার আইজিপি পদকে ভূষিত হয়েছেন।

মোতাহার হোসেন জানিয়েছেন, অবসর সময়ে তিনি গান করেন, গিটার বাজান। পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকায় ছোট গল্প এবং কবিতা লেখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net