1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলাধীন ফকিরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের প্রতিবাদে মহাসড়কে এলাকাবাসির মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

বাগেরহাট জেলাধীন ফকিরহাটে বৃদ্ধা মাকে নির্যাতনের প্রতিবাদে মহাসড়কে এলাকাবাসির মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৪১ বার

বাগেরহাট জেলাধীন ফকিরহাটের বৃদ্ধা মায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে ছেলের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসি। উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের শেখ আক্কাস আলীর ছেলে ওমর আলী দীর্ঘদিন ধরে মা জোহরা বেগমকে নির্যাতন করে আসছে। এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে মহাসড়কের ফকিরহাটের তৈয়ব আলী বটতলা এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য দেন, নির্যাতনের শিকার বৃদ্ধা মা জোহরা বেগম, বোন নিলুফা ইয়াসমিন, গ্রামবাসি দেলেয়ার হোসেন, ইউনুস আলী, শিরিন আক্তার, শওকত আলী মোল্লা, ছত্তার হাওলাদারসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১০ বছর ধরে ছেলে শেখ ওমর আলী তার বাবার সব সম্পত্তি জোর করে দখলে নিয়ে বৃদ্ধ বাবা ও মাকে কোন প্রকার ভরনপোষন দেয় না। এবিষয়ে প্রতিবাদ করলেই বাবা ও মায়ের ওপর উল্টো শারিরিক ও মানসিক নির্যাতন চালায়। ওমর আলী সে আপন ছোট বোনের জা’কে (বড় ভাইয়ের স্ত্রী) ফুসলিয়ে বিয়ে করেন। কোন উপায়ন্ত না পেয়ে মায়ের উপর শারিরিক নির্যাতন প্রতিবাদ ও ছেলের শাস্তির দাবিতে আমরা মানববন্ধন পালন করছি।

নির্যাতনের শিকার ওমর আলীর বৃদ্ধা মা জোহরা বেগম বলেন, আমাদের ৭ বিঘা সম্পত্তি সবটুকু ভোগ দখল করে নেয় ওমর। আমাদের দুইজনকে কোন প্রকার সহায়তা করে না। এবিষয়ে যখন কোন কথা বলতে যাই তখন ওমর ও বৌ মা আমাদের ওপর নির্যাতন করে। ৪-৫ দিনে আমার ভাশুরের গাছ থেকে নারিকেল পাড়ায় সময় বাধা দিলে সে আমাকে মারধর করে। এভাবে প্রায় আমাকে ওমর মারধর করে আমি বিচার চাই।

ওমর আলীর বোন নিলুফা ইয়াসমিন বলেন, আমার ভাই এতই খারাপ যে আমার ভাশুরের জা’কে (স্বামীর বড় ভাইয়ের স্ত্রী) ফুসলিয়ে বিয়ে করেন। বাবা ও মাকে খাওন পরণ দেয় না। আমাদের সম্পত্তি সব দখল করে নিয়ে এলাকার অপরাধ কর্মকান্ড করছে। আমরা তার বিচার চাই।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, মায়ের ওপর নির্যাতনের অভিযোগে থানায় একটি জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net