1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার ফকিরহাটে গ্রাম আদালতের কার্যক্রম করোনাকালে থেমে নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

বাগেরহাট জেলার ফকিরহাটে গ্রাম আদালতের কার্যক্রম করোনাকালে থেমে নেই

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম থেমে নেই। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রাম আদালত আইন অনুযায়ী, ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি বিরোধ স্থানীয়ভাবে মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। এই আদালত সর্বোচ্চ ৭৫ হাজার টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি করতে পারেন।

৪নং ফকিরহাট সদর ইউনিয়ন গ্রাম আদালত সহকারি ফতেমা খাতুন জানান, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর-২০২০ পর্যন্ত ফকিরহাট সদর ইউনিয়ন গ্রাম আদালতে মোট মামলা গ্রহন করেছে ২৭টি, এরমধ্যে মামলা নিষ্পত্তি হয়েছে ২৬টি, মামলা বাস্তবায়ন হয়েছে ২৮টি এবং মোট ৯৬হাজার ২৫০টাকা আদায় হয়েছে।

এছাড়া, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নে গ্রাম আদালত সহকারি ফারজানা খাতুন জানান বাহিরদিয়া-মানসা ইউনিয়নে মোট মামলা গ্রহন করেছে ১৩, মামলা নিষ্পত্তি হয়েছে ১৭,বাস্তবায়ন হয়েছে ১৫টি, অর্থ আদায় হয়েছে ৬২হাজার ৫শত টাকা। অপরদিকে, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে গ্রাম আদালত সহকারি মন্দিরা বিশ্বাস জানান, নলধা-মৌভোগ ইউনিয়নে মোট মামলা গ্রহন করেছে২৫টি, মামলা নিষ্পত্তি হয়েছে ২৯, মোট বাস্তবায়ন হয়েছে ৩০টি, অর্থ আদায় হয়েছে ২,৪৫,৮৩১ টাকা, জমি আদায় হয়েছে ১৩.২শতক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোসা: মাজেতা খাতুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net