1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা উবায়দুল হক ছিলেন সত্যোচ্চারণে সাহসী কণ্ঠ : মুজিবুর রহমান মঞ্জু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

মাওলানা উবায়দুল হক ছিলেন সত্যোচ্চারণে সাহসী কণ্ঠ : মুজিবুর রহমান মঞ্জু

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৯৪ বার

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মহাসচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সমকালীন বাংলার মুসলমানদের জন্য মাওলানা উবায়দুল হক রহ. একটি স্মরণীয় নাম, সত্যোচ্চারণে একটি অপরিমেয় সাহসী কণ্ঠ। দ্বীনের উপর কোনো আঘাত এলে এই সহজ-সরল মানুষটি বজ্রকঠোর হয়ে দাঁড়াতেন।

বুধবার (৭ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বায়দুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক জালালাবাদী ( রহঃ) এর ১৩ তম মৃত্যু বার্ষিক উপলক্ষে জালালাবাদ ন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত স্মরনসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাওলানা উবায়দুল হক সত্যভাষণে বেশ কৌশলী, বিজ্ঞ ও পারঙ্গম ছিলেন। যাকে যেভাবে বলা দরকার সংশ্লিষ্টদের সেভাবেই বলেছেন। মহান আল্লাহর আনুগত্য প্রকাশে চরম বিনয়ী, রাসূলের সা. সুন্নাতের প্রতি অগাধ ভালোবাসা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কঠিন মুহূর্তে বেদনা ও দরদমাখা আকুতি; রাষ্ট্রযন্ত্রের অন্যায়-অনাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ও বজ্রকণ্ঠে কঠোর ও কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন।

জালালাবাদ ন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, পিএইচডি স্কলারশিপ গবেষক এহসানুল হক জসীম, এনডিপি মহাসচিব মো. মঞ্জু হোসেন ঈসা, বিশিস্ট আলেম মাওলানা নুল মোহাম্মদ, মাওলানা ইবরাহিম খলিল প্রমুখ।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, খতিব মাওলানা উবায়দুল হক রহ. ছিলেন একজন খাঁটি দেশেপ্রেমিক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। মজলুম ও নির্যাতিত অত্যাচারিতদের পক্ষে জালেমের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন।

তিনি বলেন, মাওলানা উবায়দুল হক রহ. ইসলাম ও মুসলিমবিদ্বেষী আগ্রাসী শক্তির করাল গ্রাসে মুসলিম উম্মাহ্র জীবনস্পন্দন যখনই বিপন্ন হয়েছে তখনই তখনই কান্ডারী হয়ে এগিয়ে এসেছেন। তার স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠের বলিষ্ঠ ও সাহসী হুঙ্কারে জনসাধারণের মাঝে জজবা ও প্রেরণার সৃষ্টি হয়েছে।

বিশিষ্ট সাংবাদিক এহসানুল হক জসীম বলেন, মাওলানা উবায়দুল হক রহ. ছিলেন বাংলাদশে হাতোগোণা কয়েকজন আলেমদের মধ্যে শীর্ষস্থানীয় একজন। তাঁর মতো মুহাদ্দিস, ফকীহ ও সময়ের চাহিদামাফিক কুরআন-হাদিসের ব্যাখ্যাদাতা-মুফাক্কির খুবই বিরল। তাঁর তূল্য সাধক আলেম বাংলার জনবহুল জমিনে আর কবে জন্মগ্রহণ করবে তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনই ভালো জানেন। তিনি উপমহাদেশের বাইরেও আরব জাহানে, ইউরোপে এবং দূরপ্রাচ্যের বিভিন্ন দেশে খতিব হিসেবে পরিচিত ছিলেন।

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, দেশের জাতীয় মসজিদের মিম্বার থেকে মাওলানা উবায়দুল হক সমসাময়িক বিষয়ে, জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে, ন্যায়, ইনসাফ ও মানবতার পক্ষে, জুলুম-নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে আগ্রাসী অপশক্তির বিরুদ্ধে প্রতি জুমায় যে পথনির্দেশনা দিতেন তাঁর প্রভাব সারাদেশে প্রতিফলিত হতো। তাঁর বয়ানের তেজস্বিতা এত মজবুত ছিলো যে, মানুষের হৃদয়কে তা প্রবলভাবে নাড়া দিতো।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মাওলানা উবায়দুল হক রহ. যে জোরালে বক্তব্য ও সুদৃঢ় নেতৃত্ব দিয়েছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যে কোনো কঠিন সময়ে অকুতোভয় সৈনিকের মতো বীর মুজাহিদ হয়ে অমিত সাহস, পর্বতসম ধৈর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে এগিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net