ঢাকা   ০৩:০৫:৪৬ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

মাগুরার শ্রীপুরে এক কৃষককে কুপিয়ে হত্যা ২০টি বাড়িঘর ভাংচুর লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩১৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ \ মাগুরায় ভাস্তিকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের কৃষক মশিউর রহমান (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে গ্রাম্য পতিপক্ষের লোকেরা এ ঘটনায় ২০টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলি নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দির্ঘ দিন বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারনে প্রতিপক্ষরা দির্ঘদিন ধরে তাকে নানা ভাবে হয়রানি ও মারধর করে আসছে।
সম্প্রতি প্রতিপক্ষ গ্রুপের লম্পট সিহাব কর্তৃক নিহতের ভাস্তিকে উত্যাক্ত করে আসছিল। প্রতিবাদ করায় নিহত মশিউর রহমান ও তার মামাতো ভাই ডলার মিয়া প্রতিপক্ষ সামাজিক দলের মুক্তার হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই এক পর্যায়ে আজ সকালে (৬অক্টোবর মঙ্গলবার) মশিউর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্রো দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়।
মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি