1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম পৌর এলাকায় আন্তঃনগর ডাকাত দলের ৬ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

লাকসাম পৌর এলাকায় আন্তঃনগর ডাকাত দলের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩০০ বার

লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে তিনটায় পৌর শহরের শ্রীপুর দক্ষিণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতা ধাওয়া করে এবং সড়ক ব্যারিকেড দিয়ে অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করে।

আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের ভোলাইন গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে রাজু প্রকাশ শাহিন (২৮), তার ছোট ভাই কামাল (২৫), চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মৃত আবদুর রবের ছেলে সোহেল (২৬), ফেনী জেলা সদরের দক্ষিণ চাঁদপুরের মৃত হরেন্দ্র নাথের ছেলে বিমল চন্দ্র নাথ (৪৫), চট্টগ্রামের মোরেলগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মো. আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন (৩৮), এবং একই জেলার সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মোহাম্মদ বাবু (২৩)।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি খেলনা রিভলবার, একটি কার্টার মেশিন, একটি ছোরা, এসএস পাইপ বক্স, কাঁচি, ধারালো ছেনি, দুইটি পুরাতন মোবাইল ফোন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে লাকসাম পৌরসভার মিশ্রি গ্রামের ভিতর দিয়ে শ্রীপুর গ্রামে প্রবেশ করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে এবং চিৎকার শুরু করে। ওই সময় স্থানীয় এলাকাবাসী ঘর থেকে বের হয়ে এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে পিকআপসহ ৬ ডাকাতকে আটক করে লাকসাম থানা পুলিশে সংবাদ দেন। লাকসাম থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, গ্রেফতারকৃত ডাকাতদলের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (নং-চট্ট মেট্টো- ম- ১১-১০১০), একটি খেলনা রিভলবার, একটি কার্টার মেশিন, একটি ছোরা, এসএস পাইপ বক্স, কাঁচি, ধারালো ছেনি, দুইটি পুরাতন মোবাইল ফোন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। ঘটনার আরও তথ্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিনা জানান, খবর পেয়ে আমি তাতক্ষতিত আমার পুলিশ পাঠিয়ে আটককৃত ডাকাত দলের সদস্যদের নামে মামলা দায়ের তাদেরকে জেল হাজতে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net