1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মটরবাইক দুর্ঘটনায় গৃহবধু নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

শরণখোলায় মটরবাইক দুর্ঘটনায় গৃহবধু নিহত

নইন আবু নাঈম নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৭০১ বার

বাগেরহাটের শরণখোলায় মেয়েকে এগিয়ে দিতে গিয়ে দ্রুতগামী একটি মটর বাইকের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর (বুধবার) বিকালে শরণখোলা, মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধানসাগর ইউনিয়নের কাঠেরপুল এলাকায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে একই দিন সন্ধ্যায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে উপজেলার দক্ষিণ বাঁধাল গ্রামের বাসিন্ধা কৃষক আব্দুল হাকিম হাওলাদারের স্ত্রী। নিহতের বোনের ছেলে তাইজুল ইসলাম জানান, আকলিমা বেগম বুধবার বিকালে তার ছোট মেয়ে শারমিনকে তার শশুরলায়ের উদ্দ্যেশে এগিয়ে দেয়ার জন্য বাড়ি থেকে মেয়ের সাথে আঞ্চলিক মহাসড়কের কাঠেরপুল এলাকায় যায়। কিন্তু শরণখোলার উদ্দেশ্যে আসা রায়েন্দা বাজার এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ সাগরের একটি দ্রুতগামী মটর সাইকেল স্বজোরে তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে মাথা থেতলে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ওই গৃহবধুর মাথায় প্রচন্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে তার মৃত্যু ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, মটর বাইক দুর্ঘটনায় ওই গৃহবধু মারা গেছেন তবে মটর সাইকেল চালক হাসপাতালে ভর্তি আছে এবং ময়নাতদন্ত শেষে নিহত গৃহবধুর লাশ তার পরিবারে হস্তান্তর করা হবে। এছাড়াও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net