1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টি থেকে ইউপি চেয়ারম্যানসহ ১৫ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ 

সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টি থেকে ইউপি চেয়ারম্যানসহ ১৫ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৯৩ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার ও জামালপুর সাবেক ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজাসহ ১৫ জন নেতাকর্মী উপজেলা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. শাহীন সরকার ও জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজাসহ ১৫ নেতাকর্মী জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পদে অবস্থান করে দলের কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু গত ২৪ আগস্ট জেলা জাতীয় পার্টি কর্তৃক উপজেলা নির্বাহী কমিটি প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে শাহীন সরকারকে সহ-সভাপতি এবং মো. রেজাউল করিম রেজাকে সদস্য পদে রাখা হয়। কিন্তু ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে পার্টির কাজ করা তাদের পক্ষে সম্ভব না হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর তারা দলের স্ব স্ব পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির সাথে তাদের কোন দলীয় সম্পর্ক নেই।
পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন- মো. শাহীন সরকার, মো. রেজাউল করিম রেজা, মো. শাখাওয়াত হোসেন, মো. আলমগীর হোসেন, ফেরদৌস আলম মজনু, ফজলুল হক ভোলা, আব্দুল ওয়াহেদ, মো. আব্দুল খালেক, সোহরাব হোসেন দুলাল, মো. তাজুল ইসলাম, মো. জিন্নু মিয়া, হোসেন শেখ, মো. আকরাম হোসেন, মো. রঞ্জু মিয়া ও জাহাঙ্গীর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net