1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সােনারগাঁয়ে ৫ ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ সহ সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ ঃ মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

সােনারগাঁয়ে ৫ ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ সহ সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ ঃ মানববন্ধন

শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২০৪ বার

নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে ৫ ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ সহ সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ , নােয়াখালীতে নারীর ওপর নির্মম নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ – নিপীড়নের প্রতিবাদে ধর্ষণ ও ধর্ষক মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকালে মদনপুরের বাস স্ট্যান্ডের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে তােলারাম কলেজ , নারায়ণগঞ্জ মহিলা কলেজ , সােনারগাঁ সরকারি কলেজ , কদমরসূল কলেজ , হাজী ইব্রাহীম আলম চাঁন কলেজ , আড়াইহাজার সরকারি কলেজ , সফর আলী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ।

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও এই কর্মসূচিতে যুক্ত হােন ।

মানববন্ধনে বক্তারা, ধর্ষকের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও তারা দাবি করেন আইন সংশােধনের মাধ্যমে সৰ্ব্বোচ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা , ধর্ষণ প্রতিরােধে প্রতিটি জেলায় র্যার, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স গঠন করা , ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত ট্রাইবুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পাদনা নিশ্চিত করা , ধর্ষিতার বিনা মূল্যে চিকিৎসা এবং তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা , ইতিপূর্বে সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা , ধর্ষণ ও অপরাধ প্রতিরােধে নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করা , ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা এবং আশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net