1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডকে শর্ত ভঙ্গের দায়ে পরিবেশ অধিদপ্তরের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডকে শর্ত ভঙ্গের দায়ে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

সীতাকুণ্ড, প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

পরিবেশের শর্ত ভঙ্গ এবং ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের এ এম এন শীপ ব্রেকিং ইয়ার্ডকে বিশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের এ এম এন শীপ ব্রেকিং লিমিটেডকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net