ঢাকা   ০২:৫১:৩৪ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

স্থানীয়, জাতীয় এবং অনলাইনের বিভিন্ন পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবে সোহেল রানা(চমক)‘র পাল্টা সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৭৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর বীরগঞ্জের খলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেনসহ অন্যরা স্থানীয়, জাতীয় এবং অনলাইনের বিভিন্ন পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে অবিযোগে দিনাজপুর প্রেসক্লাব পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বীরগঞ্জের মো: সোহেল রানা (চমক)‘র আয়োজনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন,স্ত্রী মোছা: জিয়াসমিনকে বীরগঞ্জ খলসী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরী দেয়ার জন্য উন্নয়ন ফান্ডের কথা বলে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন দু‘ধাপে ৪ লাখ ৩০ হাজার এবং ৫ লাখ ৭০ হাজারসহ মোট ১০ লাখ টাকা নেয়।

অত:পর চাকুরী নিয়োগ প্রক্রিয়ায় কালক্ষেপন শুরু করেন, তারপরেও চাকুরী দিতে ব্যর্থ হন এবং টাকা দিতে তালবাহানা শুরু করে। এব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদে কয়েকবার শালিস বৈঠক হয় ও গত ১০ আগষ্ট ২০১৯ এরমধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করেন। উক্ত শালিসী বৈঠকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল খালেকের স্বহস্তে লিখিত অঙ্গীকারনামায় উভয় পক্ষের স্বাক্ষর নেয়া হয়। এরপরে ইসমাইল হোসেন নিজেই গত ১/৩/২০ এবং ৮/৩/২৯ইং তারিখে বীরগঞ্জ সোনালী ব্যাংক শাখার অনুকুলে আমার স্ত্রীর নামে ১০ লাখ টাকা চেক প্রদান করেন। এই চেক আবার ১৬/৬/২০ তারিখে পুবালী ব্যাংক বীরগঞ্জ শাখায় জমা দিলে কতর্ৃপক্ষ ইনসাফিশিয়ান ব্যালেন্স উল্লেখ করে চেকটি ডিজ অনার করেন এবং মেমো প্রদান করে। অতপর আমি একই তারিখে আইনজীবির মাধ্যমে প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে লিগ্যাল নোটিশ প্রদান করি। এরপরে তারা মিথ্যার আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে থানায় মামলা করে ঘটনার সত্যতা না পেয়ে ২৮/৬/২০ তারিখে বীরগঞ্জ থানা আমার পক্ষে চুড়ান্ত প্রতিবেদন দেয় । এরপর উক্ত প্রতারক শিক্ষক ইসমাইল হোসেন দিনাজপুরে এসে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ করে। আমি তথ্য প্রযুক্তি আইনে প্রকাশিত পত্রিকাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো

সংবাদ সম্মেলনে ১০ লাখ টাকা আত্বসাতকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,সহকারী শিক্ষক আব্দুল কাদের,মৌলভী শিক্ষক মো: আব্দুর রউফ মুন্সীসহ তার পরিবারের অন্যান্যরা অত্র এলাকার অনেকের কাছেই টাকা কর্জ নিয়ে টাকা আত্বসাত করেছেন।

টাকা উত্তোলনের জন্য প্রশাসনের সহযোগীতা এবং প্রতারক শিক্ষকের কঠোর শাস্তি দাবী করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিবেশী মো: আবু হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি