1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় চুুরির অভিযোগে এক মাদ্রাসা ছাত্র নির্যাতন থেকে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরলো - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আনোয়ারায় চুুরির অভিযোগে এক মাদ্রাসা ছাত্র নির্যাতন থেকে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরলো

আনোয়ারা সংবাদদাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৮৬ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাংবাদিক এনামের প্রচেষ্টায় পাবলিকের নির্যাতন থেকে মুক্তি পেয়ে বাবর বুকের ফিরলো চুরির অভিযুক্ত এক মাদ্রাসার ছাত্র্র।

১৪-ই অক্টোবর (বুধবার) সকাল ৮ঃ৩০ এর দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর জামে মসজিদের দান বাক্সের থালা ভেঙে টাকা নিয়ে ফেলার সময় ১২ বছর বয়সি এক মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম সাহেব ধৃত করে। পরবর্তীতে তাকে এলাকার লোকদের কাছে সোপর্দ করে তার নাম ঠিকানা সঠিক ভাবে বলতে না পারায় প্রপেসনাল চোর ভেবে এলাকার লোকজন তাকে রোধের মধ্যে বেঁধে রেখে তার উপর চালাতে থাকে অমানবিক নির্যাতন। তখন ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক এনাম উপস্থিত হয়, এবং লোকদের ছাত্রটিকে মারতে নিষেধ করে। কিন্তু লোকজন এনামের কথা না শুনে উল্টো তার উপর ক্ষেপে যায়। এই পরিস্থিতিতে এনাম আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ কে ফোন করে বিষয়টি জানাই। পরবর্তীতে মিনিট ২০ এর মধ্যে আনোয়ারা থানা পুলিশের একটি ফোর্স এসে ছাত্রটিকে উদ্ধার করে নিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়,ছাত্রটি আনোয়ারা থানার ওষখাইন গ্রামের ছেলে। তার নাম হুসাইন (১২)। লেখা-পড়ায় অমনোযোগী হওয়ার কারণে তাকেমাদ্রাসায় আটকে রাখা হলে, সে ওখান থেকে পালিয়ে যায়। এবং একদিন না খেয়ে থাকার পর ক্ষুধার জ্বালা সইতে না পেরে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে।

এই বিষয়টি সম্পর্কে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সকাল ৮:৪৫ এর দিকে হাইলধর থেকে সাংবাদিক এনামের ফোন আসে, তিনি শিশুর বিষয়টি সম্পর্কে আমাকে জানাই। বিষয়টি জেনে ঘটনার সত্যতা যাচাই এবং ছাত্রটিকে উদ্ধারের জন্য থানা থেকে একটি টিম পাঠানো হয়। এবং তারা গিয়ে আধঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। এবং তাকে তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক এনামুল হক নাবিদ বলেন, পেশাগত জায়গার আগে আমি একজন মানবিক মানুষ। মানবিকতার জায়গা থেকে আমি এই ভূমিকা রেখেছি। বর্বতার যে অপসংস্কৃতি সেই জায়গায় দায়িত্ববোধ মনে করে আমি প্রশাসনের সহয়তায় একটি অনাকাঙ্কিত ঘটনা রুখে দিতে পেরে নিজেই গর্ববোধ মনে করছি। অশেষ ধন্যবাদ জানায় আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ মহোদয় ও আমার সহযোদ্ধা সহকর্মীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net