1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে একাধিক মামলার আসামি প্রতারক ও সহযোগী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

টংগীতে একাধিক মামলার আসামি প্রতারক ও সহযোগী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬৩৮ বার

এফ এ নয়ন:
গাজীপুর টংগীতে একাধিক মামলার আসামি প্রতারক ও তার এক সহযোগীকে আটক করেছে টংগী পশ্চিম থানা পুলিশ।
টঙ্গী পশ্চিম থানা এলাকায় মোক্তারবাড়ী রোডে এক প্রবাসীর বাসায় অভিনব কায়দায় প্রতারণা করিয়া নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় গত ৩ সেপ্টেম্বর। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর ভোক্তভোগী প্রবাসীর স্ত্রী মুক্তা নাহার টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্র ধরে টঙ্গী পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবুুল হাসান বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে গাজীপুরের আমতলী এলাকা থেকে তানিয়া শিকদার ও তার সহযোগী আকাশকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-২৩১৫) ও নগদ ২ লক্ষ ৩৪ হাজার টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭।

গ্রেফতারকৃত তানিয়া শিকদার গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুরের গজারিয়া গ্রামের হাসান শিকদারের মেয়ে। প্রতারক তানিয়া শিকদারের বেশ কিছু ছদ্বনাম ড. নওশিন, এ্যানি, সুমী, সাদিয়া, সাদিসহ একাধিক নাম ব্যবহার করে বিভিন্ন প্রতারণা করে আসছে।

গত ২৬ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের পর তিনি পাঁচমাস কারাগারে ছিলেন। মাসখানের আগে জামিনে মুক্তি পেয়ে গাজীপুরে অভিনব পন্থায় প্রতারণা শুরু করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এস আই আবুল হাসান জানান, তানিয়া রাজধানীর ঢাকা উত্তরায় ভাড়া বাসায় থাকেন। গত কয়েক বছর পূর্বে তার স্বামীর মৃত্যু হয়। এরপর তার দেবর ওয়ালিদ রহমানকে বিয়ে করেন। তানিয়ার বিরুদ্ধে রাজধানীর আদাবর, দারুস সালাম, তেজগাঁও, নিউ মার্কেট, দক্ষিণখান, মোহাম্মদপুর, বিমানবন্দর, উত্তরা, মিরপুর, কাফরুল, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় ৩০টির ও বেশি প্রতারণার মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net