1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশব্যাপী সংগঠিত যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

দেশব্যাপী সংগঠিত যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৪৪ বার

দেশব্যাপী সংঘঠিত যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন। আজ বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এসময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনে অংশ নেয় শতাধিক মানুষ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশিক চৌধুরী, সদস্য রেদওয়ানুল ইসলাম, শাহরিয়ার ইসলাম আবিদ, মইনুল ইসলাম, শেখ শাকিলসহ আরো অনেকে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ তথা নারী ও শিশু নির্যাতন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরে ধর্ষণে সাত দফা শাস্তির দাবীর আবেদন জানিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net