1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলা পৌর মেয়র লিটনকে হত্যা চেষ্টার মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী শিবলু গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

নকলা পৌর মেয়র লিটনকে হত্যা চেষ্টার মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী শিবলু গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫৩১ বার

শেরপুরের নকলা পৌরসভার বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটনকে হত্যা চেষ্টার মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত ১১ বছরের পলাতক আসামী শিবলুকে ময়মনসিংহ পুলিশ লাইন এলাকা থেকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, ২০০৪ সালে নকলা উপজেলার চরমধুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে শিবলু নকলা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান লিটনের উপর বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে নকলা ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাশেষে তিনি প্রাণে বেচেঁ যান এবং সুস্থ হন। এ নাটকীয় ঘটনায় মামলা হলে দীর্ঘ আইনী লড়াইশেষে ২০০৯ সালে আদালত শিবলুকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পর থেকেই শিবলু পালিয়ে যায়।

দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে নকলা থানা পুলিশ ময়মনসিংহের পুলিশ লাইন এলাকা থেকে গ্রেফতার করে। বিষয়টি নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ওই রাতে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net