1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর পলাশে ধর্ষণ বরোধী মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন

নরসিংদীর পলাশে ধর্ষণ বরোধী মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল

পলাশ (নরসিংদী) নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৪০ বার

সিলেট এম সি কলেজে গণধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে স্বামীকে পাশের রুমে বেধে রেখে গৃহ বঁধুকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন দূরন্ত পলাশ ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল এর উদ্যোগে বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন দূরন্ত পলাশের সভাপতি মাসুদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সোহরাব হোসাইন রোকন,সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, দৈনিক লাল সবুজের দেশ পলাশ উপজেলা প্রতিনিধি নাসিম আজাদ, পলাশ থানা পুলিশ অফিসার আজাদ হোসেন, মেজবা উদ্দীন ভূইয়া, আলমগীর, মহিউদ্দিন, জুয়েল রানা,নিসাত তাসমীম,জনি ও সাব্বির প্রমুখ।

পড়ে একটি বিশাল প্রতিবাদ মিছিল পলাশ উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে যেয়ে শেষ হয়।
নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্য, পাপড়ি ও স্বপ্ন পুরন সংঘের উদ্যোগে পলাশ উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে পলাশ উপজেলার সামনের রাস্তায় অপর একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও সুশীল সমাজের প্রতিনিধি আমেনা বেগম।
পড়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারক দেন।

মিছিলে মিছিলে কম্পিত ছিল পলাশ উপজেলার প্রতিটি রাস্তা। মুহুর মুহু ধ্বনিতে উচ্চারিত হয় ধর্ষকের ফাসি চাই।
বক্তারা বলেন,নারী নির্যাতন ও ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান করে অবিলম্বে সংসদের জরুরী অধিবেশন ডেকে আইন পাশের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net