1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার ফকিরহাটে ৬৭টি পূজা মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

বাগেরহাট জেলার ফকিরহাটে ৬৭টি পূজা মন্ডবে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৯৪ বার

আসছে ২২অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। আর ২৬অক্টোবর দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। মন্ডপে মন্ডপে ঢাকের বাড়ি, ধুপ-ধুনচি আর কর্পূরের গন্ধ, অঞ্জলী, সন্ধিপূজা ক’দিন পরেই। শারদীয়া দূর্গোৎসব সুশৃংখল ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ফকিরহাট উপজেলায় এ বছর ৬৭টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজার আর মাত্র বাকি কয়েক দিন। তবে প্রতি বছরের মতো এই সময় করোনা ভাইরাসের কারণে প্রতিমা শিল্পীদের ব্যস্ত সময় কাটাতে দেখা যায়নি। যদিও এবছর দূর্গাপূজা উৎসব নয় ধর্মীয় রীতিতেই থাকবে সীমাবদ্ধ। করোনাকালীন সময়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় শারদীয়া দূর্গোৎসবের আয়োজনের প্রস্তুতি চলছে অন্যান্য বছরের তুলনায় ঢিলেঢালা ভাবে। নরম কাদা-মাটি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দশভূজা দেবী দূর্গার প্রতিমা তৈরির মধ্য দিয়েই দূর্গোৎসবের সব ধরণের আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় মন্ডপে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজে সময় পার করছেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরীতে ভাস্করেরা কাজ করে চলেছেন। অনেক মন্ডপে ইতিমধ্যে প্রতিমায় মাটির কাজ শেষে শুরু হয়েছে রূপায়নের জন্য রঙ তুলির আঁচড়। নানান রঙ আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবিকে। কেউ কেউ বাঙালী সাজে মা দূর্গাকে সাজিয়ে তোলার চেষ্টা চালাচ্ছেন ভক্তবৃন্দের জন্য। বৈশ্বিক মহামারী করোনা দূর্যোগকালীন সময়ে সরকারী আইন মেনে ফকিরহাটে বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মের বড় ধর্মীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২অক্টোবর থেকে ৫ দিনব্যাপী নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ বৃহৎ উৎসব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net