1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

নইন আবু নাঈম, নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৫৫ বার

“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খাতুন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিনসহ আরও অনেকে। আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, ছোট ছোট অপরাধই এক সময় বড় অপরাধের জন্ম দেয়। অন্যায় ও অপরাধ সংগঠনের ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমাজও অসুস্থ্য হয়ে যায়। দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় সাধণ করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সাধণ হলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য সফল হবে।
আলোচনা সভা শেষে বাগেরহাটে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় মোংলা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ও মোল্লাহাট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শহিদ মাহফুজ রহমানকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net