1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটের মোরেলগঞ্জে মামলাবাজের তাড়নায় অতিষ্ট গ্রামবাসি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

বাগেরহাটের মোরেলগঞ্জে মামলাবাজের তাড়নায় অতিষ্ট গ্রামবাসি

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪০০ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে এক মামলাবাজের তাড়নায় শতাধকি পরিবার অতিষ্ট হয়ে উঠেছে। ঘটনাটি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের। ওই গ্রামের ওয়ার্ড মেম্বার মো. জাহাঙ্গীর হোসেনসহ ভূক্তভোগীরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিতে সোমবার বেলা ১১টায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।

সাংবাদিক সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মেদ খান, কৃষকলীগ সাধারণ সম্পাদক কালাম সরদার, লুৎফর রহমান, শ্রমিকলীগ নেতা বেলাতে হোসেন মাতুব্বর, দেলায়ার হোসেন মাতুব্বর, আলতাফ হোসেন, অহিদুল শেখ, খাদিজা বেগমসহ ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ৫ নং ওয়ার্ড মেম্বর জাহাঙ্গীর হোসেন বলেন, বিশারীঘাটা গ্রামের মৃত.আমীর হামজার পুত্র খলিলুর রহমান একজন চিহিৃত দালাল ও মামলাবাজ। তার বিরুদ্ধে বহু ফৌজদারী মামলা রয়েছে। ইউপি সদস্য হিসেবে এলাকাবাসীর সহযোগীতা করায় খলিলের রোষানলে পড়েন জাহাঙ্গীর।

সম্প্রতি আপন চাচাতো ভাই লুৎফর রহমানকে মারপিটের মামলায় ২৯ দিন জেল হাজতে ছিলেন খলিল। অতিসম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে আবারও একই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net