1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি  আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ  ঢাকার মিরপুর “ল” কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ড. আখতার হামিদ খান— কৃষি মন্ত্রী ঈদগাঁওয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ 

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২১৪ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভাধীন পলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আজিজুল ইসলাম মাটিরাঙ্গা পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের পলাশপুর গ্রামে
মৃত: আবদুল মালেকের ছোট ছেলে। সে হক কোম্পানীতে এসআর হিসেবে কর্মরত ছিল। সে ৬/৭ মাস আগে বিয়ে করেছে বলে পারিবারিকসুত্রে জানা গেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার দিনভর বিদ্যুত না থাকায় সন্ধ্যার পরে বাড়িতে ফিরে নিজেদের ঘরে বিদ্যুতের নষ্ট হয়ে যাওয়া লাইন মেরামত করছিল মো. আজিজুল ইসলাম। এসময় আকস্মিক বিদ্যুত আসলে বিদ্যুতের তারের (ক্যাবল) সাথে জড়িয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরাফাত রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ভুইয়া বলেন, অসাবধানতার কারনেই বিদ্যুতস্পৃষ্টে মো. আজিজুল ইসলাম নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net